রাইট করা সিডিতে পরে আরও ডাটা যোগ করুন



আপনার সিডি/ডিভিডিটা রি-রাইট্যাবল না হলেও সেটিতে পরে আরও ডাটা যোগ করতে পারবেন। এর জন্যNero  সফটওয়্যার দিয়ে সিডি/ডিভিডি রাইট করার সময় সিডি /ডিভিডিতে Data Add করার পর Finished  বাটনে ক্লিক করে  Next বাটনে ক্লিক করুন। তারপর Allow files to be added later বক্সে টিক চিহ্ন দিয়ে Burn- এ ক্লিক করুন।

 সিডি/ডিভিডিটা রাইট হবে। পরে আরও ডাটা যোগ করতে চাইলে সিডি/ডিভিডিতে যদি ফাঁকা জায়গা থাকে তাহলে সেই ফাঁকা জায়গাতে একই পদ্ধতিতে আরও ডাটা যোগ করতে পারবেন।

(পিসি পুনরায় চালু হওয়া বন্ধ করুন )


  • নানা করণে পিসি পুনরায় চালু (রিষ্টার্ট)হতে পারে। এর মধ্যে যেসব করণ রয়েছে, সেগুলো ঠিক করার মাধ্যমে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।


.       অপারেটিং সিষ্টেমের জটিলতা : অনেক সময় অপারেটিং সিষ্টেমে জটিলতা দেখা দিলে বা অপারেটিং সিষ্টেম ক্র্যাশ করলে পিসি রিষ্টার্ট হয়। উইন্ডোজের ডিফল্ট সিস্টেমে অপারেটিং সিস্টেমে কোনো সমস্যা হলে পিসি রিষ্টার্ট নেয়। ডিফল্ট সিস্টেম বন্ধ করতে মাই কম্পিউটারে ডান ক্লিক করে properties থেকে Advanced tab/Startup and Recovery/Settings অপশনে যান। এখন System Failure অপশনের অন্তর্গত Automatically Restart অপশন থেকে টিক চিহ্ন উঠিয়ে Ok করুন।

.       ভাইরাসের আক্রমণ: বিভিন্ন ধরনের ভাইরাসের কারণেও পিসি রিষ্টার্ট নিতে পারে। এ জন্য পিসিতে সব সময় হালনাগাদ (আপডেট) অ্যান্টিভাইরাস ব্যবহার করুন। নিয়মিত রুটিন করে পিসি স্ক্যান করুন।

.       হার্ডওয়্যারের সমস্যা: নতুন কোনো হার্ডওয়্যার সংযুক্ত করলে এবং সেটি পিসির সঙ্গে অসামঞ্জস্য হলে এ সমস্যা দেখা দিতে পারে। পুরোনো হার্ডওয়্যারের সংযোগে ক্রটি দেখা দিলে পিসি অহেতুক রিষ্টার্ট নিতে পারে। এ জন্য হার্ডওয়্যারের সংযোগস্থল চেক করে দেখুন, ঠিক আছে কিনা।

.       নতুন প্রোগ্রাম ইনস্টলের কারণে: অনেক সময় কিছু সফটওয়্যার, গেমস ইনস্টল করার কারণে পিসি রিস্টার্ট নেয়। আপনার পিসির কনফিগারেশনের সঙ্গে যদি কাঙ্ক্ষিত সফটওয়্যার, গেমস সামঞ্জস্যপূর্ন না হয়, তাহলে এ সমস্যা দেখা দিতে পারে। তাই বুঝেশুনে প্রোগ্রাম ইনস্টল করুন।

.       হার্ডডিস্কের ক্রটি: হার্ডডিস্কে ক্রটিপূর্ন সমস্যা দেখা দিলে পিসি রিস্টার্ট নিতে পারে। ক্রটির কারণে হার্ডডিস্ক ডেটা রিড করতে পারে না। এর ফলে পিসি হ্যাং অথবা রিস্টার্ট হতে পারে। এ জন্য হার্ডডিস্ক স্ক্যান করে ক্রটিপুর্ন স্থান (ব্যাড সেক্টর) চিহ্নিত করতে পারেন।

কি-বোর্ডে টাইপ করার গতি বাড়ান


কম্পিউটারে দ্রুত টাইপ করার জন্য কি-বোর্ডের রিপিট রেট বাড়িয়ে নিতে হয়। কি-বোর্ডের রিপিট রেট বাড়াতে কন্ট্রোল প্যানেলে যান। 

এবার Keyboard- এ দুই ক্লিক করুন। এরপর Keyboard Properties  ডায়ালগ বক্সের Repeat Rate  বারটিকে টেনে Fast করে , Apply/Ok করতে হবে।

কি-বোর্ড দিয়েই চালু করুন কম্পিউটার


আমরা সাধারণত CPU-এর পাওয়ার বাটন চেপে কম্পিউটার চালু করি। কিন্তু অনেক সময় দেখা যায়, পাওয়ার বাটনে কোনো সমস্যা থাকলে কম্পিউটার চালু করতে অনেক কষ্ট হয়। আমরা ইচ্ছা করলে CPU-এর পাওয়ার বাটন না চেপে কি-বোর্ডের সাহয্যে খুব সহজেই কম্পিউটার চালু করতে পারি। 

  • এর জন্য প্রথমে কম্পিউটার চালু হওয়ার সময় কি-বোর্ড থেকে Del  বাটন চেপে Bios–এ প্রবেশ করুন।


  • তারপর Power Management Setup  নির্বাচন করে Enter চাপুন। 


  • এখন Power on my keyboard  নির্বাচন করে Enter দিন।


  • Password নির্বাচন করে Enter দিন।
  • Enter password- এ কোনো একটি কি(Key) পাসওয়ার্ড হিসেবে দিয়ে সেভ (F10) করে বেরিয়ে আসুন।


 এখন কি-বোর্ড থেকে সেই পাসওয়ার্ড কি চেপে কম্পিউটার চালু করতে পারেন।

 এই পদ্ধতিটি গিগাবাইট মাদারবোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য। অন্যান্য মাদারবোর্ডেও এই পদ্ধতি পাওয়া যাবে।

উইন্ডোজের অটোরান বন্ধ করুন


উইন্ডোজ অপারেটিং সিষ্টেম চালিত কম্পিউটারে পেনড্রাইভ বা মেমোরি কার্ড যুক্ত কররে তা সাধারণত স্বয়ংক্রিয়ভাবে চলে (অটোরান)। ফরে পেনড্রাইভ বা মেমোরি কার্ডে কোনো কম্পিউটার ওয়ার্ম বা ভাইরাস থাকলে, পেনড্রাইভ কম্পিউটারে যুক্ত করলে (ওপেন) তা ওই কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে। চাইলে আপনি এই অটোরান বন্ধ রাখতে পারেন।

এ জন্য মাই কম্পিউটারে ডান ক্লিক করে Manage/Computer management/Service and application/services/shell hardware detection অপশনে যান। 

এবার shell hardware detection অপশন খুলে Service status হিসেবে stop দিন,startup type অপশনে disable নির্বাচিত করুন। 

এরপর থেকে ইউএসবি  ড্রাইভ সংযোগ করলে তা আর অটোরান করবে না।

(উল্লেখ্য, এই কাজটি করলে আপনার ডিভিডি রমকে কম্পিউটার সিডিরম হিসেবে দেখাবে। কিন্তু ভয়ের কিছু নেই।ডিভিডি ব্যবহার করতে কোনো সমস্যা হবে না।)