উইন্ডোজের অটোরান বন্ধ করুন


উইন্ডোজ অপারেটিং সিষ্টেম চালিত কম্পিউটারে পেনড্রাইভ বা মেমোরি কার্ড যুক্ত কররে তা সাধারণত স্বয়ংক্রিয়ভাবে চলে (অটোরান)। ফরে পেনড্রাইভ বা মেমোরি কার্ডে কোনো কম্পিউটার ওয়ার্ম বা ভাইরাস থাকলে, পেনড্রাইভ কম্পিউটারে যুক্ত করলে (ওপেন) তা ওই কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে। চাইলে আপনি এই অটোরান বন্ধ রাখতে পারেন।

এ জন্য মাই কম্পিউটারে ডান ক্লিক করে Manage/Computer management/Service and application/services/shell hardware detection অপশনে যান। 

এবার shell hardware detection অপশন খুলে Service status হিসেবে stop দিন,startup type অপশনে disable নির্বাচিত করুন। 

এরপর থেকে ইউএসবি  ড্রাইভ সংযোগ করলে তা আর অটোরান করবে না।

(উল্লেখ্য, এই কাজটি করলে আপনার ডিভিডি রমকে কম্পিউটার সিডিরম হিসেবে দেখাবে। কিন্তু ভয়ের কিছু নেই।ডিভিডি ব্যবহার করতে কোনো সমস্যা হবে না।)

উইন্ডোজ এক্সপিতে ড্রাইভের নাম পরিবর্তন


কম্পিউটারের হার্ডডিস্কের প্রতিটি পার্টিশনের আলাদা ড্রাইভ লেটার করা থাকে (যেমন-C:, D:, E:, F:,  ইত্যাদি) । ব্যবহারকারীরা ইচ্ছে করলেই ড্রাইভ লেটার পরিবর্তন করে নিতে পারেন। 
এ জন্য প্রথমে Start\Settings\Control Panel\Administrative Tools খুলুন। এরপর Computer Management- এ ডাবল ক্লিক করে Disk Management-এ ক্লিক করে যে ড্রাইভটির ড্রাইভ লেটার পরিবর্তন করতে চান , সেটির ওপর মাউসের ডান বাটন ক্লিক করে Change Drive Letter and Paths নির্বাচন করুন। পরবর্তী সময়ে Change বাটনে  ক্লিক করে Assign the following drive letter ড্রপ-ডাউন লিষ্ট বক্স থেকে যেকোনো একটি ড্রাইভ লেটার নির্বাচন করে Ok  করুন পরবর্তী সময়ে ড্রাইভ লেটার পরিবর্তন করার বিষয়টি কনফার্ম করার জন্য Yes বাটনে ক্লিক করুন।

উইন্ডোজ চালু হওয়ার সময় পদার্য় নিজের পছন্দের বার্তা


আপনি চাইলেই পারবেন আপনার কম্পিউটারের উইন্ডোজের ওয়েলকাম স্ক্রিনে, অর্থ্যৎ উইন্ডোজ চালু হওয়ার সময় পদার্য় নিজের পছন্দের বার্তা দিয়ে রাখতে পারেন। এ জন্য অন্য কোনো সফটওয়্যার ইনস্টল দিতে হবে না। এটি আপনি খুব সহজেই করতে পারেন উইন্ডোজের Run থেকে। এ জন্য আপনাকে উইন্ডোজের Start মেন্য থেকে Run মেন্যুতে গিয়ে Regedit লিখে এন্টার চাপতে হবে। তাহলে নতুন একটি উইন্ডো আসবে। এখান থেকে HKEY_LOCAL_MACHINE ক্লিক করতে হবে। তাহলে Software আসবে। সেখানে Microsoft-এ ক্লিক করে Windows NT-তে ক্লিক করলে নতুন মেন্যু আসবে । সেখান থেকে Current Version-এ ক্লিক করে সবশেষে Winlogon-এ ক্লিক করতে হবে। এবার ডান দিকের বক্স থেকে Legal Notice Caption-এ দুবার ক্লিক করতে হবে। তাহলে নতুন বক্স আসবে। তাতে আপনি আপনার বার্তার শিরোনাম লিখে ok করুন। এরপর Legal Notice Text-এ দুবার ক্লিক করে আপনার পুরো বার্তা লিখে ফেলুন। তারপর ok করে বেরিয়ে আসুন। তাহলেই সেট হয়ে গেল আপনার উইন্ডোজের স্ক্রিনে আপনার ব্যক্তিগত বার্তা। এখন থেকে কম্পিউটার খুললেই উইন্ডোজ আপনাকে আপনার বার্তা দিডে স্বাগত জানাবে। আর যদি ওয়েলকাম স্ক্রিনের এই বার্তা বন্ধ করতে চান, তাহলে একই পদ্ধতিতে Legal Notice Caption ও Legal Notice Text-এ ঢুকে আগের লেখা বার্তগুলো মুছে দিয়ে ok করে বেরিয়ে আসুন, তাহলেই হবে। ভালো লাগলে জানাতে ভুলবেন না। এ সংক্রান্ত কোন তথ্য অজানা থাকলে শেয়ার করতে পারেন।বন্ধু ভেবে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাঅল্লাহ।

কোন প্রকার সফটওয়্যার ছাড়াই আপনার কম্পিউটারে অ্যালার্ম ক্লক ব্যবহার করুন



সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন.........
অনেকেই কম্পিউটার এর সামনে বসলেই আর সেটার সামনে থেকে উঠার কথা মনে থাকেনা। আমার এটা প্রায়ই হয়ে থাকে যার কারনে অনেক সময় প্রয়োজনীয় কাজ করতে ভুলে যাই। এমন হতে পারে যে, আজকে আপনার গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ডের সাথে দেখা করার কথা ছিল বিকেল ৫ টায় কিন্তু আপনি ফেসবুকে বসে ছিলেন আর ভুলে গেছেন উনার সাথে দেখা করার ব্যাপারটি........কেমন হবে বলুন তো? যতই স্যরি বলেন না কেন কোনো লাভ (LoVe) হবে না।কিন্তু এমন যদি হত, আপনি আপনার কম্পিউটার এ অ্যালার্ম সেট করে রেখে দিলেন আর সময় মত আপনাকে কম্পিউটার রিমাইন্ড করে দিবে বিকেলে দেখা করার কথাটি।

আজ তাই আমরা দেখব কিভাবে কোনো সফটওয়্যার ছাড়াই আপনার কম্পিউটারে অ্যালার্ম ক্লক ব্যবহার করবেন। 

১. প্রথমেই আপনার কম্পিউটার এর Control Panel এ যান । এরপর Category তে ক্লিক করে Large Icon করে দিন।

২. এবার Administrative Tools এ ক্লিক করুন।

৩. একটি নতুন উইন্ডো ওপেন হবে, সেখানে Task Scheduler এ Double Click করুন।

৪. আরেকটি নতুন উইন্ডো ওপেন হবে, সেখানে Create Basic Task এ ক্লিক করুন।

৫. Name অপশানে আপনার ইচ্ছামত যেকোনো নাম দিন। আমি Alarm Clock  নাম দিলাম। Description এ কিসের অ্যালার্ম বাজবে সেটার সম্পর্কে লিখুন.......এরপর Next এ ক্লিক করুন।

৬. এবার অ্যালার্ম এর সময় সেট করুন এবং Next এ ক্লিক করুন।

৭. এবার Set a Program ক্লিক করে Next এ ক্লিক করুন।

৮. এবার আপনি অ্যালার্ম হিসেবে কি প্রোগ্রাম চলবে তা সেট করতে Browse এ ক্লিক করুন।

৯. আমি একটি গান সিলেক্ট করেছি, যেটা অ্যালার্ম এর সময় হলেই অটোমেটিক Windows Media Player এ চলতে থাকবে। এরপর Next এ ক্লিক করুন।

১০. আবার Next এ ক্লিক করুন।

১১. আর কোনো কাজ নাই এখন Finish এ ক্লিক করুন আর অ্যালার্ম এর জন্য অপেক্ষা করুন।...............

এখন নিশ্চিন্ত মনে ফেসবুকে ..বসে থাকুন। গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড এর সাথে দেখা করার সময় হলেই আপনার কম্পিউটার আপনাকে জানিয়ে দিবে.........

Windows XP ব্যবহারকারীদের জন্য-মাই কম্পিউটারে রিফ্রেশ


Windows XP ব্যবহারকারীদের জন্য-মাই কম্পিউটারে রিফ্রেশ
এ জন্য প্রথমে My Computer Open করে View-তে ক্লিক করে Toolbars থেকে Customize –এ যেতে হবে। এরপর বাম পাশ থেকে Refresh নিবার্চন করে Add বাটনে ক্লিক করতে হবে। Refresh বাটনকে টুলবারের বামে বা ডানে নেওয়ার জন্য ডানপাশ থেকে Refresh নিবার্চন করে Move Up বা Move Down বাটনে ক্লিক করতে হবে। তারপর Text options বক্স থেকে Show text lebels নিবার্চন করে ডান পাশ থেকে Close বাটনে ক্লিক করতে হবে।